বন্যার পানি নামতে থাকায় মাছ ধরতে ব্যস্ত অনেকেই
৩০ এপ্রিল, ২০২৬ ০২:০৬ অপরাহ্ন

  

বন্যার পানি নামতে থাকায় মাছ ধরতে ব্যস্ত অনেকেই

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২২-১০-২০২০ ০৮:২০ অপরাহ্ন
বন্যার পানি নামতে থাকায় মাছ ধরতে ব্যস্ত অনেকেই
সলঙ্গা প্রতিনিধি : এবারের দীর্ঘ মেয়াদী বন্যায় এতদিনে পানি একটু একটু করে নামতে থাকায় রায়গঞ্জ-সলঙ্গার বিভিন্ন এলাকার উচু জমি হতে এবং ছোট খাটো খাল-বিল, জলাশয়, ডোবা-নালা হতে মাছ ধরার উৎসবে ব্যস্ত অনেকেই। যার কারনে এখন গ্রাম এলাকার হাট-বাজার গুলোতে ছোট মাছ অনেকাংশেই সস্তা। সরকারি নির্দেশ অমান্য করে,মৎস্য কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে জেলেরা বেড় জাল বা খরা জাল,সুঁতি জাল দিয়ে নদী,বিল,খাল হতে মাছ ধরে ডালি ও বড় পাতিলে করে বাড়ী বাড়ী গিয়েও মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে। এদিকে বানভাসীদের যার যার বাড়ির আশেপাশে জমি,খাল,জলাশয়,ডোবা- নালা হতে বন্যার পানি নামতে থাকায় তাদের নিজস্ব মাছ ধরার উপকরণ দিয়ে অবসর সময়ে নিজে শখ বশত: মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২২-১০-২০২০ ০৮:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com