শিরোনামঃ
দিলীপ গৌর ২২-১০-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত কৃষক আজগর হত্যা মামলায় ২৮ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শাহজাদপুর আমলি আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা যায়, আজগর আলী হত্যা মামলার ২৮ জন আসামী গতকাল ২১ অক্টোবর বুধবার শাহজাদপুর আমলী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে, এসময় শুনানি শেষে বিচারক আবু খান শাহীন কনক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৩ মে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের পারকোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাড়কোলা গ্রামের বর্তমান কাউন্সিলর বেল্লার গ্রæপ ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযূষ গ্রæপের মধ্যে সংঘর্ষ বাধলে এসময় বেল্লায় গ্রæপের কৃষক আজগর আলী (৬০) নামের একজন নিহত হয়।
গত ৪ মে নিহতের ছেলে জুয়েল রানা বাদী হয়ে সাবেক পৌর কমিশনার মোস্তাফিজুর রহমান পীযূষসহ জ্ঞাত-অজ্ঞাত মিলে ১১০ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনও অনেকে পলাতক রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com