সলঙ্গায় মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হলো দুর্গোৎসব
৩০ এপ্রিল, ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন

  

সলঙ্গায় মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হলো দুর্গোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২২-১০-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন
সলঙ্গায় মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হলো দুর্গোৎসব
সলঙ্গা প্রতিনিধি : স্বাস্থ্য বিধি মেনে সারা দেশের ন্যায় সলঙ্গায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। ৬ টি ইউনিয়নের ৩০ টি মন্ডপে সুষ্ঠ,সুন্দর ও শান্তিপুর্ণ ভাবে পুজা উদযাপনের জন্য পুজা কমিটি, উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।

ঢাকের বোল,কাঁসর ঘন্টা,শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠছে পুজা মন্ডপ। পুজা মন্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ, র‍্যাব সহ সাদা পোষাকধারী পুলিশ নিয়োজিত থাকবে। এ ছাড়াও মন্দির কমিটির পক্ষ হতে নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বাহিনী সব সময় কাজ করবে।

এ বিষয়ে সলঙ্গা থানা পুজা উদয়াপন পরিষদের সভাপতি শ্রী ফনি ভুষণ পোদ্দার জানান,করোনা পরিস্থিতির কারনে কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের ২৬ টি নির্দেশনাসহ সরকারি সকল নিয়ম নীতি মেনেই আমরা শারদীয় উৎসব পালন করব। এ জন্য তিনি হিন্দু,মুসলিম সকলের সহযোগীতা কামনা করেন।

সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান,২৬ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত দুর্গাপুজা চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে,এ জন্য মোবাইল টিমসহ পুলিশ যথাযথ ভুমিকা পালন করবে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২২-১০-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 299 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com