শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-১০-২০২০ ০৫:১১ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের শিক্ষা, চিকিৎসা ও তাঁত শিল্প সমৃদ্ধ এনায়তপুর থানা সদরের ব্রাহ্মনগ্রাম-আড়কান্দি থেকে পাঁচিল পপর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলামিটার এলাকা জুড়ে চলছে যমুনার ভয়াবহ ভাঙ্গন। গত এক সপ্তাহে ভাঙ্গনে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি ও বহু ফসলি জমি। ভাঙ্গন থেকে রক্ষায় স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মান কাজের দাবিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়দর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, যমুনায় পানি কমতে শুরু করায় প্রচন্ড স্রোতের কারনে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বহু মানুষর ঘরবাড়ি। ৫ বছর ধর এনায়েতপুরের দক্ষিণে যমুনার ভাঙ্গনে হাজার হাজার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, তাঁত কারখানা নদীতে বিলীন হয়েছে।
আর কত বাড়ি ঘর নদীর পেটে গেলো স্থায়ী বাঁধ নির্মান কাজ শুরু হবে। পাউবা কর্মকর্তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। এখন আর কালক্ষেপন নয় এলাকার সন্তান পানি সম্পদ মন্ত্রানালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্রাণের দাবি আমরা ত্রাণ চাই না। দেশের সর্ববহৎ কাপড়র হাট, খাজা এনায়েতপুরী (র:) মাজার, মডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পাঁচিল-এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক সহ ৫টি গ্রামের হাজার হাজার মানুষের বসত ভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী বাঁধ চাই। মানববন্ধনে এনায়েতপুর প্রসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সমাজ সেবক শাহ আলম ভুইয়া, শিক্ষক রুখছানা ইসলাম, ব্যবসায়ী মোখলেছুর রহমান, রওশন আলী ও শিক্ষার্থী মেরাজুল ইসলাম সহ ক্ষতিগ্রস্থ এলাকাবাসি উপস্তিত ছিলন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com