তাড়াশে মহাসড়ক থেকে অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার
২৯ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

  

তাড়াশে মহাসড়ক থেকে অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২২-১০-২০২০ ১২:৩৫ অপরাহ্ন
তাড়াশে মহাসড়ক থেকে অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার

আশরাফুল ইসলাম রনি: 
ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় ৩জনকে চেতনানাশক খাইয়ে ফেলে রেখে গিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাড়াশ থানার টহলরত পুলিশ তাদের অচেতন অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা হলেন, তৈল ব্যবসায়ী পাবনার চাটমোহর উপজেলার বিলদহ ইউনিয়নের লটাবাড়ি জোড়কান্দি গ্রামের মৃত.দেলোয়ার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১৯), তার চাচা মো. সোহেল (২০) ও শ্রমিক রাজশাহী জেলার তানোর উপজেলার বিল্লি বাজার গ্রামের রানা আহমেদ (২০)। এদের মধ্য শাকিলের জ্ঞান ফিরেছে।

ব্যবসায়ী শাকিল জানান, ঢাকার গাবতলী থেকে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পরে ট্রাকের মধ্যে থাকা এক ব্যাক্তি আমাদের কোমলপানীয় খেতে দিলে আমরা সেগুলো খাই। পরে যমুনা সেতুর কাছাকাছি এসে জ্ঞান হারিয়ে ফেলি। আমার কাছে থাকা ব্যবসার টাকা, মোবাইল ফোনসব গুলো নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো, ফজলে আশিক বলেন, মহাসড়কে থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-১০-২০২০ ১২:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 364 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com