শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২১-১০-২০২০ ০৮:০৮ অপরাহ্ন |
কুয়াশা মাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ, কৃষকের চোখে মুখে আনন্দের রেখা। উৎসব আর আনন্দের মাঝে নিমগ্ন খেটে খাওয়া মানুষ। এমন সময় প্রকৃতি দূর করে দেয় কষ্টের গ্লানি।
প্রকৃতির অপরুপ ছবিতে সাজানো মাকড়সার জালে আটকা পড়েছে সাহিত্য প্রেমীরা। ভোরবেলা মাঠে ময়দানে ঘুরে দেখা যায়, ভোরের সূর্য। হালকা লালচে রঙে দিচ্ছে ঝিলিক। সূর্যের কিরণে মুক্তার মালা চোখে পড়ে।
কুয়াশার প্রতিটি কণা মুক্তার মতো জ্বলছে। গ্রীষ্ম আর শীতের মধ্যে হেমন্ত যেন অপরূপা এক সেতুবন্ধন। আশ্বিনের শেষে কার্তিকের ১ম সপ্তাহের সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত একটু একটু শীতল হাওয়া আর ধুসর কুয়াশা জানাচ্ছে দুয়ারের শীত কড়া নাড়ছে।
মাঠে প্রান্তরে ভোর বেলা শিশির মাখা ধানের পাতায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রায়গঞ্জ-সলঙ্গার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে ভোরবেলা দুর্বা ঘাস, কচুর পাতাসহ ও ধানের পাতায় হালকা শিশির দেখা যাচ্ছ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com