শিরোনামঃ
দিলীপ গৌর ২১-১০-২০২০ ০৭:৩৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হকের পিতা আলহাজ্ব ডাক্তার ওমর আলী মুন্সি (৮০) আজ ২১ অক্টোবর বুধবার বিকেলে তার নিজ বাসভবন উপজেলার টেটিয়ারকান্দা গ্রামে ইন্তেকাল করেন। ইন্নাল্লিল্লাহি ........................রাজিউন। বিকেলে টেটিয়ারকান্দা ঈদগাহ্ ময়দানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, শাহজাদপ্রু উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। জানাযা শেষে টেটিয়ারকান্দা কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com