শাহজাদপুরে প্রফেসর নাছিম উদ্দিন মালিথা এর স্মরণে শোকসভা
০১ মে, ২০২৬ ০২:৩৬ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে প্রফেসর নাছিম উদ্দিন মালিথা এর স্মরণে শোকসভা

দিলীপ গৌর
২১-১০-২০২০ ০৭:০৪ অপরাহ্ন
শাহজাদপুরে প্রফেসর নাছিম উদ্দিন মালিথা এর স্মরণে শোকসভা

শাহজাদপুর প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, রবীন্দ্র গবেষক, সংস্কৃতিজন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা স্যারের মৃত্যুতে আজ ২১ অক্টোবর বুধবার শাহজাদপুর নাগরিক শোকসভা আয়োজক কমিটির উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভার অনুষ্ঠানমালার মধ্যে ছিল, কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালি, প্রফেসর নাছিম উদ্দিন মালিথার প্রতিকৃতিতে পূষ্পমাল্য ও পূষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।

এদিন বিকেলে সরকারি কলেজ মাঠ থেকে বের হওয়া একটি শোক র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এর পর সরকারি কলেজ শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাগরিক শোকসভা আয়োজক কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এ.এম. আব্দুল আজিজ।

আলোচনা সভায় সারের জীবনী নিয়ে আলোচনা করেন- শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস ছাত্তার, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, নাগরিক শোকসভা আয়োজক কমিটির সদস্য সচিব এ্যাড. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, প্রয়াত নাছিম উদ্দিন মালিথার সহদর শামসুল হক মালিথা, তার পুত্র ও চ্যানেল আই এর বিশিষ্ট সাংবাদিক চকোর মালিথা, সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সহকারি অধ্যাপক শাহ্ আলম, প্রধান শিক্ষক কামরুন নাহার লাকি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বায়েজিদ হোসেন, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু প্রমুখ।

এর আগে প্রফেসর নাছিম উদ্দিন মালিথার প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, শাহজাদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও সরকারি কলেজ মাঠে তার স্মরণে ফটোগ্যালারিতে তার কর্মময় জীবনের বিভিন্ন প্রকার ছবি টাঙ্গিয়ে তা প্রদর্শন করা হয়। অনুষ্ঠিনটি সঞ্চালনা করেন, নাগরিক শোকসভা আয়োজক কমিটির অন্যতম সদস্য এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী শওকত।

শোকসভায় বক্তারা বলেন, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা শাহজাদপুরের একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ও লেখক। বাংলা সাহিত্যে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার লেখা বিভিন্ন বইয়ের মধ্যে রবীন্দ্রলোক, বাংলা সাহিত্যের ইতিহাস পাঠের ভ‚মিকা, সাহিত্য ও সাহিত্যিক, আমারেই পাবে তুমি বইয়ের ইহাদের ভিড়ে, বুকের ভেতরে পোষাপাখি এবং বাংলা বানান ও টুকিটাকি উল্লেখযোগ্য। 

উল্লেখ্য, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা গত ১০ অক্টোবর- ২০২০ মৃত্যুবরণ করেন।  


দিলীপ গৌর ২১-১০-২০২০ ০৭:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 264 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com