শাহজাদপুরে উপনির্বাচন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার হোসেন বাবু বিজয়ী
০১ মে, ২০২৬ ০২:৩৪ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে উপনির্বাচন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার হোসেন বাবু বিজয়ী

দিলীপ গৌর
২১-১০-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন
শাহজাদপুরে উপনির্বাচন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার হোসেন বাবু বিজয়ী

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন বাবু ৯ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম শাহিন (ঘোড়া)  পেয়েছেন ২৩৮০ ভোট।

২০ অক্টোবর মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন ফলাফল ঘোষণা করেন। এর আগে এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারনে ভোটগ্রহণ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৯ জন প্রতিদ্ব›িদ্বতা করেন।

রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, ভোটারদের উপস্থিতি কম হলেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তিনি জানান ভোটারের উপস্থিতি ছিলো ৩০ শতাংশ। উল্লেখ্য, পোরজনা ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৪৩ হাজার ৯‘শ ৪৫ জন। নির্বাচনে জয় লাভের পর শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ তাকে ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ২০ জুলাই পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
 

 


দিলীপ গৌর ২১-১০-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 196 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com