শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২১-১০-২০২০ ০৪:৩৫ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপুর্ণ এলাকায় কম্পিউটারে ডাউনলোড ব্যবসা জমজমাট হওয়ায় যুব সমাজ বিপথগামী হচ্ছে। রায়গঞ্জ-সলঙ্গার ১২ টি ইউনিয়নের প্রায় শতাধীক স্থানে কিছু অসাধু ব্যবসায়ী কম্পিউটারে এই ডাউনলোড ব্যবসা গড়ে তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে যুব সমাজ। অভিভাবকরা বলছেন,এ সব ডাউনলোড ব্যবসার ফলে ছেলে-মেয়েদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে এবং জীবনের অপুরনীয় অবক্ষয় হচ্ছে।
সচেতন মহল অভিযোগ করে বলেন,এই ডাউনলোড ব্যবসায় ইন্টারনেট থেকে পাওয়া যাচ্ছে হিন্দি ছবি সহ ব্লু ফিল্ম। যুবক-যুবতীরা সামান্য ১০-২০ টাকা দিয়ে মোবাইলে ডাউনলোড করে নিজে সহ সমাজের অন্যান্যদের বিপথগামী করছে। যার কারনে দেশে ধর্ষণ,নারী নির্যাতন,খুনসহ সমাজে নানা অপকর্ম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারী ভাবে ডাউনলোড ব্যবসার নীতিমালা সহ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান সচেতন মহল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com