বেলকুচিতে ভ্রাম্যমাণে ২১ জেলের কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল ধ্বংস
০৯ মে, ২০২৬ ০৭:০৫ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ভ্রাম্যমাণে ২১ জেলের কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-১০-২০২০ ০২:১০ অপরাহ্ন
বেলকুচিতে ভ্রাম্যমাণে ২১ জেলের কারাদণ্ড, ২৫ হাজার মিটার জাল ধ্বংস

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ২১ জেলের কারাদন্ড ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান। এসময় অবৈধ ভাবে মাছ আহরণকারী ২১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও জব্দকৃত ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান (অ.দা), নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্য অংশগ্রহণ করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-১০-২০২০ ০২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 352 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com