বেলকুচিতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
২৯ এপ্রিল, ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন

  

বেলকুচিতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-১০-২০২০ ০১:৫০ অপরাহ্ন
বেলকুচিতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে বেলকুচি উপজেলার সমেশপুর আঞ্চলিক সড়কে হাটতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সমেশপুর গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জুয়েল আহম্মেদ ও স্থানীয়রা জানান, ভোরে সমেশপুর আঞ্চলিক সড়কে মর্নিং ওয়ার্কে বেরহলে অপর প্রান্ত থেকে আসা একটি মিনি ট্রাক চাপায় সে মারা যায়। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক পালাতক রয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-১০-২০২০ ০১:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 363 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com