শিরোনামঃ
আব্দুল জলিল ২১-১০-২০২০ ০৮:৩৭ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ বালু ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট। তারা মেঘাই পর্যটন কেন্দ্র ও নৌ-বন্দরের উত্তর পার্শ্বে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো।
২০ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালান।
আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার, ভুয়াপুর উপজেলার চরপাতাইল গ্ৰামের হামিদ খানের ছেলে মোস্তাফিজুর (২৬) কুড়িগ্ৰামের ভুরুঙ্গামারী উপজেলার চরধাউরাকুটি গ্ৰামের সাইফুর রহমানের পুত্র মমিনুর রহমান (২০) মৃত সহিবার পুত্র সোহেল রানা (১৮) ও মৃত মোক্তার আলী পুত্র রহিস উদ্দিন (৩১)| বিকেলে তাদের চারজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com