শিরোনামঃ
আব্দুল জলিল ২০-১০-২০২০ ০৯:২১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ কাজিপুরের উন্নয়নের অহংকার সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন তারই পুত্র সাবেক এমপি প্রকৌশলী তানভির শাকিল জয়। আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ভোট হবে ইভিএম এ। আর এই বিষয়টি দলীয নেতাকর্মি ও সাধারণ ভোটারদের বোঝাতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলীয় কর্মিগণ। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা গান্ধাইলসহ নানা স্থানে প্রচারণা চালালিয়েছেন তারা। সকালে থেকে বিকেল অবধি ইভিএম কি, কিভাবে ভোট দিতে হবে এসব বিষয়ে ভোটারদের বোঝাতে প্রচারণা চালিয়েছেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মিরা। এসময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক টিএম পারভেজ আহম্মেদ এই প্রতিবেদককে বলেন, ‘ দলের একজন কর্মি হিসেবে নিজেকে প্রচারকাজে ব্যস্ত রাখতে পেরে ধন্য মনে করছি। আশা করি কাজিপুরের ভবিষ্যৎ কান্ডারি জয় সাহেব জয়ী হয়ে উন্নয়নের নৌকা বেয়ে যাবেন।”
এসময় বিভিন্ন দলে ভাগ হয়ে প্রচারণা চালান উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারন সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সাধারন সম্পাদক আবু সায়েম, সহ সভাপতি আসাদ, টিটু, জাহাঙ্গীর, জিয়াউর, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের গান্ধাইল ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল শেখসহ ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com