উল্লাপাড়ায় ছাদ থেকে লাফ দিয়ে কলেজ ছাত্রী আত্মহত্যা
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-১০-২০২০ ০৮:৫৪ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ছাদ থেকে লাফ দিয়ে কলেজ ছাত্রী আত্মহত্যা
রায়হান আলীঃ
উল্লাপাড়ার পৌর শহরের শ্যামলীপাড়ায় অবস্থিত পূবালী ব্যাংকের ৪তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী তানিয়া খাতুন (১৮)। সে কুচিয়ামারা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুস সাত্তারের মেয়ে। তারা ওই ভাড়া বাসায় পরিবারসহ বেশকিছুদিন ধরে বসবাস করে আসছিল। তাদের গ্রামের বাড়ি উপজেলার চেংটিয়ায়। তানিয়া উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ২য় বর্ষের ছাত্রী।
কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তানিয়া আকস্মিক ভাবে ওই বাসার ছাদ থেকে নিচের পাকা রাস্তার উপরে লাফিয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাস্তার মধ্যে মারা যান তানিয়া।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক গাজীউল হক জানান, তানিয়ার লাফিয়ে পড়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তানিয়ার আত্মহত্যার কারণ জানা যায়নি।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-১০-২০২০ ০৮:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1631 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ