বেলকুচিতে আওয়ামীলীগ নেতা ওয়াহাবের মৃত্যুতে শোক
০৫ জুন, ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন

  

বেলকুচিতে আওয়ামীলীগ নেতা ওয়াহাবের মৃত্যুতে শোক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-১০-২০২০ ০৮:৫৪ অপরাহ্ন
বেলকুচিতে আওয়ামীলীগ নেতা ওয়াহাবের মৃত্যুতে শোক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াহাব বিএসসি (৭০) মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু বরণ করেছে (ইন্নালিল্রাহি........রাজিউন)। তিনি সোমবার (১৯ অক্টোবর) ভোর রাতে সিরাজগঞ্জ সদরের কালিবাড়ীস্থ নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় নাতি ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কে,এম, মহসীন রেজা। তিনি মৃত্যুকালে স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য গুণগাহী এবং আত্বীয় স্বজন রেখে গেছেন। তার জানাযা নামাজ সোমবার (১৯ অক্টোবর) বিকালে ধুকুরিয়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আলহাজ আব্দুল ওয়াহাব বিএসসি ছাত্র জীবন থেকে রাজনৈতিকের সাথে জরিত। তিনি উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে তার পরিচিতি ছিল। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বেলকুচি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-১০-২০২০ ০৮:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com