শিরোনামঃ
দিলীপ গৌর ২০-১০-২০২০ ০৭:১৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। আজ ২০ অক্টোবর সোমবার সরজমিন ঘুরে দেখা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটারের উপস্থিতি ছিলো খুবই কম।
প্রায় ৭/৮টি কেন্দ্রে প্রিজাইটিং অফিসার জানান, ভোট অত্যান্ত সুষ্ঠুভাবে হচ্ছে। তবে ভোট দিতে আসা মানুষের সংখ্যা ছিল খুব কম। অনেক কেন্দ্র ছিলো ফাঁকা। ভোট চলাকালীন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ চলাকালে র্যাব, বিজিবি ও পুলিশের পাশাপাশি ভ্রাম্যমান আদালত প্রতিটি ভোটকেন্দ্রে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যবেক্ষণ করেছেন।
উক্ত নির্বাচনের ৯ জন প্রার্থী চেয়ারম্যানে পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। তারা হলেন, আওয়ামীলীগের নজরুল ইসলাম বাবু (নৌকা), বিএনপির রফিকুল হাসান বাবু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম বালাম (টেলিফোন), রফিকুল ইসলাম শাহিন (ঘোড়া), রফিকুল ইসলাম রওশন (অটোরিক্সা), নবি মন্ডল (আনারস), মাসুদ রানা (মোটর সাইকেল), মেহেদী হাসান (চশমা), শহীদ সোহরাওয়ার্দী (টেবিল ফ্যান)।
বিকেল ৫টার পর ভোট গ্রহণ শেষে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে। তবে প্রাথমিক জরিপে দেখা গেছে ১৬টি কেন্দ্রের মধ্যে ৭টি নৌকার প্রার্থী অনেক ভোটে এগিয়ে আছে। শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, পোরজনা ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৯৪৫ জন।
যার মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৬৩৬ জন ও মহিলা ভোটার ২১ হাজার ৩০৯ জন। উপনির্বাচনের অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটের সম্পূর্ণ ফলাফল এখনও আমাদের কাছে আসা নাই। উল্লেখ্য, গত ২০ জুলাই পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com