স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন সোনামুখী ইউনিয়নের ছাত্রনেতা রানা
০৭ নভেম্বর, ২০২৬ ০৭:২২ অপরাহ্ন

  

স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন সোনামুখী ইউনিয়নের ছাত্রনেতা রানা

আব্দুল জলিল
২০-১০-২০২০ ০৪:৫৯ অপরাহ্ন
স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন সোনামুখী ইউনিয়নের ছাত্রনেতা রানা

সিরাজগঞ্জের কাজিপুর  উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা রানা তার স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন। এলক্ষ্যে তিনি রীতিমতো দলীয় কর্মকান্ডে নিজেকে ব্যবস্ত রেখেছেন। জয় সাহেবেন নির্বাচী প্রচারনার অগ্রভাগে ঘেকে নেতৃতৃ্ব দিয়ে যাচ্ছেন। সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শুভেচ্ছা জানিয়ে চলেছেন তিনি।কাজিপুর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও মেহেনেত ট্রেডিং এর চেয়ারম্যান বিশিষ্ঠ ব্যবসায়ী রানা আহম্মেদ। এক সময়ের তুখোড় ছাত্রনেতা। বর্তমানে তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত। আগামী ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সোনামুখী ইউনিয়নবাসীর খেদমত করার জন্য পাশে দাঁড়াতে চান। এলক্ষ্যে তিনি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও আসন্ন দুর্গা পূজায় বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন।

 

 এই প্রতিবেদককে রানা জানান, ‘ কাজিপুরের মাটি ও মানুষের নেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম। তার আত্মার শান্তি কামনা করে তারই পুত্র এবারের উপ নির্বাচনে নৌকার মাঝি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর আশীর্বাদ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।  দল যদি চান তাহলে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সোনামুখী ইউনিয়নের মানুষের খেদমত করে যাবো।

তিনি আরও জানান, কাজিপুরের বর্তমান কান্ডারি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেব আমার নেতা। আশা করি তিনি আমাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। যদি দেন তাহলে আমি সোনামুখী ইউনিয়নবাসির সেবা করতে নিজেকে উৎসর্গ করবো ইনশা আল্লাহ। 


আব্দুল জলিল ২০-১০-২০২০ ০৪:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 273 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com