কাজিপুরে ধর্ষণ মামলায় পরিবার পরিকল্পনা সহকারি জেলে
০৯ মে, ২০২৬ ০৮:১৬ পূর্বাহ্ন

  

কাজিপুরে ধর্ষণ মামলায় পরিবার পরিকল্পনা সহকারি জেলে

আব্দুল জলিল
২০-১০-২০২০ ০৪:০৪ অপরাহ্ন
কাজিপুরে ধর্ষণ মামলায় পরিবার পরিকল্পনা সহকারি জেলে

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রাজিউল ইসলাম নামের এক পরিবার পরিকল্পনা সহকারি ধর্ষণ মামলায় জেলহাজতে রয়েছেন।  তিনি  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলকুপি  নতুন পাড়া গ্রামের  মৃত আব্দুস ছামাদের পুত্র ।

 

 মামলা এবং কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, রাজিউল ইসলাম স্থানীয় একটি মেয়েকে বিয়ের প্রলোভনে  ধর্ষণ করে। বিয়ে করতে তালবাহানা করলে  ওই মেয়ে রাজিউল ইসলামকে আসামী করে সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করে।  রায়গঞ্জের হাট পাঙ্গাসী  ফাঁড়ি পুলিশ গত ১১ অক্টোবর রবিবার  বিকেল ৩ টায় নিজ বাড়ি থেকে রাজিউলকে আটক করে কারাগারে পাঠায়।

 

এদিকে মঙ্গলবার (২০ অক্টোবর)  সরেজমিন কাজিপুর উপজেলা  পরিবার পরিকল্পনা অফিসে গিয়ে দেখা গেছে রাজিউল গত ১১ অক্টোবর তিনদিনের একটি ছুটির দরখাস্ত দিয়েছেন। কিন্তু সেই দরখাস্তে  পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিছু লেখেননি। হাজিরা খাতায়ও রাজিউলের স্বাক্ষর নেই। এ বিষয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সাথে কথা বললে রাজিউলের পুরো ঘটনার কথা বেরিয়ে আসে। রাজিউলের আটকের বিষয়টি পুলিশ তাকে লিখিত আকারে জানিয়েছে বলে স্বীকার করে পলাশ ভৌমিক বলেন, “মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।  ঊর্ধতন কর্র্তৃপক্ষকে রাজিউলের বিষয়টি অবগত করা হয়েছে।” 


আব্দুল জলিল ২০-১০-২০২০ ০৪:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 288 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com