আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
০৭ নভেম্বর, ২০২৬ ০৭:২২ অপরাহ্ন

  

আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২০-১০-২০২০ ০৩:২৮ অপরাহ্ন
আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ অসমাপ্ত ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলা মিলনায়তনে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রকিব খান শামিম, রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সদস্য তারেক শামস খান হিমু, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ও সদস্য এ্যাড.দাউদুল ইসলাম দাউদ প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২০-১০-২০২০ ০৩:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 223 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com