শিরোনামঃ
আব্দুল জলিল ২০-১০-২০২০ ১০:০৮ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ কাজিপুরে জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে নির্বাচন করছেন নাসিমপুত্র প্রকৌশলী তানভির শাকিল জয়। দলীয় নৌকা প্রতীকে তিনি নির্বাচন করছেন। নির্বাচনের দলীয় প্রস্তুতি, ইভিএম সম্পর্কে ভোটারদের বোঝানো এবং ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করণ বিষয়ক প্রস্তুতি সভা করেছে সোনামুখী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এক নং ওয়ার্ডের পাঁচগাছিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আ.লীগের সভাপতি রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনামুখী উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার,যুগ্ন সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সাবেক আ,লীগ নেতা আলহাজ্ব নাজমুল হাসান। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুন, ফরিদুল ইসলাম ফরিদ প্রমূখ।এসময় দলীয় নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com