কাজিপুরে উপ নির্বাচন উপলক্ষ্যে সোনামুখী ইউনিয়নের ওয়ার্ড কমিটির প্রস্তুতি সভা
০৭ নভেম্বর, ২০২৬ ০৭:২৭ অপরাহ্ন

  

কাজিপুরে উপ নির্বাচন উপলক্ষ্যে সোনামুখী ইউনিয়নের ওয়ার্ড কমিটির প্রস্তুতি সভা

আব্দুল জলিল
২০-১০-২০২০ ০৯:০৯ পূর্বাহ্ন
কাজিপুরে উপ নির্বাচন উপলক্ষ্যে সোনামুখী ইউনিয়নের ওয়ার্ড কমিটির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ আগামী ১২ নভেম্বর সিরাজগঞ্জ-১ কাজিপুরে জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে নির্বাচন করছেন নাসিমপুত্র প্রকৌশলী তানভির শাকিল জয়। দলীয় নৌকা প্রতীকে তিনি নির্বাচন করছেন। নির্বাচনের দলীয় প্রস্তুতি, ইভিএম সম্পর্কে ভোটারদের বোঝানো এবং ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করণ বিষয়ক প্রস্তুতি সভা করেছে সোনামুখী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। তারই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) রাতে হরিনাথপুর ৬ নং ওয়ার্ডের আলোচনা সভা হাটখোলায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ডসো আ.লীগ সভাপতি হানিফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন  ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী খান, সাবেক আ.লীগ নেতা আলহাজ্ব নাজমুল হাসান প্রমূখ।এসময় দলীয় নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন। 


আব্দুল জলিল ২০-১০-২০২০ ০৯:০৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com