আ. লীগের চার সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
০৭ নভেম্বর, ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন

  

আ. লীগের চার সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আব্দুল জলিল
২০-১০-২০২০ ০৮:১৪ পূর্বাহ্ন
আ. লীগের চার সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ দেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের কমিটিও। গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় সম্মেলনের প্রায় বছরখানেক পর সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো। গতকাল(১৯ অক্টোবর) সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছে কমিটি হস্তান্তর করা হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিগুলোতে আগের কমিটির অনেকেই জায়গা পেয়েছেন। এর সঙ্গে নতুন করে ঢাকা মহানগরসহ সারা দেশের বিভিন্ন জেলা ও ইউনিটের সদস্যদের রাখা হয়েছে। রাখা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতাদেরও। পাশাপাশি বিতর্কিত বেশ কিছু নেতাও জায়গা পেয়েছেন নতুন পূর্ণাঙ্গ কমিটিতে।

স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে আছেন যাঁরা : গত নভেম্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলনে নির্মল রঞ্জন গুহকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ কে এম আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হয়েছেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম. আবদুর রাজ্জাক, তানভির শাকিল জয়, নির্মল চ্যাটার্জি, কাজী শহিদ্দুল্লাহ লিটন, মজিবর রহমান স্বপন, শামীম শাহরিয়ার, দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্ত, আবদুল আলীম ব্যাপারী, সালেহ মোহাম্মদ টুটুল, মো. নাসির, ফারুক আমজাদ খান, কাজী মোয়াজ্জেম হোসেন, কাজী সাহানারা ইয়াসমিন, মাহফুজা বেগম সাইদা, আবদুস সালাম, মালিক ঘোষ ও ডা. আসাদুজ্জামান খান রিন্টু। দুটি সহসভাপতি পদ ফাঁকা রাখা হয়েছে।

চারটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের একটি ফাঁকা রাখা হয়েছে। বাকি তিনজন হলেন মোবাশ্বের চৌধুরী, এ কে এম আজিম ও খায়রুল হাসান জুয়েল। ৯ সাংগঠনিক সম্পাদক হলেন নাফিউল করিম নাফা, আবদুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহবুবুল হাসান, আরিফুর রহমান টিটু, ফরিদুর রহমান ইরান, মো. শাহজালাল মুকুল, নুরুল ইসলাম রাজা, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান। প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, আইন সম্পাদক ড. ওয়াহিদুজ্জামান টিপু।

কৃষক লীগের ১১১ সদস্যের কমিটি : গত বছরের নভেম্বরের সম্মেলনে কৃষিবিদ সমীর চন্দকে সভাপতি এবং উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় ১১ মাস পর রবিবার(১৮ অক্টোবর) সংগঠনটির ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

মৎস্যজীবী লীগের ১১১ সদস্যের কমিটি : ২০১৯ সালের নভেম্বরে মত্স্যজীবী লীগের সম্মেলনে সাইদুর রহমান সভাপতি এবং শেখ আজগর সম্পাদক হন। গতকাল ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক লীগের ৩৫ সদস্যের কমিটি : আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে একজন মৃত্যুবরণ করায় এবং আরেকজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় এই দুটি পদ শূন্য রেখেই কমিটি দেওয়া হয়েছে।


আব্দুল জলিল ২০-১০-২০২০ ০৮:১৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com