স্কুলের বার্ষিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানা যাবে বুধবার
২৪ এপ্রিল, ২০২৬ ০৪:১৩ অপরাহ্ন

  

স্কুলের বার্ষিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানা যাবে বুধবার

আব্দুল জলিল
২০-১০-২০২০ ০৮:১২ পূর্বাহ্ন
স্কুলের বার্ষিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানা যাবে বুধবার

স্টাফ রিপোর্টারঃ করোনা পরিস্থিতির কারণে বন্ধ দেশের বিদ্যালয়গুলোর এ বছরের বার্ষিক পরীক্ষা নিয়ে সরকারের সিদ্ধান্ত  (২১ অক্টোবর) বুধবার জানা যেতে পারে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই দিন দুপুর ১২টায় এ বিষয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। টানা সাত মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা না নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।

 


আব্দুল জলিল ২০-১০-২০২০ ০৮:১২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 249 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com