পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে এসেছি নিতে নয় -নবাগত ওসি গোলাম মোস্তফা
১৯ এপ্রিল, ২০২৬ ০৫:২৭ পূর্বাহ্ন

  

পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে এসেছি নিতে নয় -নবাগত ওসি গোলাম মোস্তফা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-১০-২০২০ ১২:২২ পূর্বাহ্ন
পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে এসেছি নিতে নয় -নবাগত ওসি গোলাম মোস্তফা
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বেলকুচি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধায় বেলকুচি থানা প্রাঙ্গণে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ- সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য এম,এ মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু, সেলিম রেজা, টুটুলসহ আরও অনেকে। নবাগত ওসি গোলাম মোস্তফা তিনি তার বক্তব্যে বলেন, পুলিশি সেবার আধুনিকায়ন ও জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। থানায় এসে কেউ যেন হয়রানী না হয় এবং বেলকুচিতে পুলিশি সেবা দিতে এসেছি নিতে নয়। মানুষ যেন সঠিকভাবে আইনী সেবা পায় সে লক্ষে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে কোন অন্যায় ঠাঁই পাবে না। মাদক ব্যবসায়ী, জুয়া, নারী নির্যাতন কঠোর হস্তে দমন করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-১০-২০২০ ১২:২২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com