তাড়াশে রডবোঝাই ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত
২৯ এপ্রিল, ২০২৬ ০১:০৬ অপরাহ্ন

  

তাড়াশে রডবোঝাই ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-১০-২০২০ ০২:৩০ অপরাহ্ন
তাড়াশে রডবোঝাই ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশে ভোররাতে একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়ক ছেড়ে বাড়ির ওপরে উঠে গিয়ে নাসিম উদ্দিন রাজিব (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী মহিষলুটি গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া গজাইল কলেজের শিক্ষার্থী। 

সোমবার (১৯ অক্টোবর) ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী জানান,  ভোর রাতে ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক নাটোর যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন রইচ উদ্দিনের বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ঘুমিয়ে থাকা তার ছেলে কলেজ শিক্ষার্থী নাসিম উদ্দিনকে চাপা দিলে সেখানেই সে নিহত হয়। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-১০-২০২০ ০২:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 289 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com