শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-১০-২০২০ ১১:৫০ পূর্বাহ্ন |
সলঙ্গা প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে এবার সিরাজগঞ্জের সলঙ্গার পূজা মণ্ডপগুলোতে শারদীয় দুর্গা পূজা সীমিত আকারে উদযাপন করা হবে। কারিগররা ব্যস্ত আছে মন্ডপ তৈরী আর প্রতিমা সাজাতে। পূজা উদযাপন কমিটিগুলো ব্যস্ত মতবিনিময়, স্থান নির্ধারণ,ডেকোরেশন,লাইটিং সহ আনুষাঙ্গিক কাজে। পূজাকে কেন্দ্র করে শিল্পীদের রঙ তুলির আঁচড়ে প্রতিমাগুলো যেন জীবন্ত হয়ে উঠছে।
এবার সলঙ্গায় ৩০ টি পূজামণ্ডপে অনু্ষ্ঠিত হবে শারদীয় দুর্গা পুজা।পুরো থানায় গত বছরের চেয়ে এবার কম পুজা মন্ডপ হচ্ছে। সবচেয়ে বেশি পূজা মণ্ডপ থানার ঘুড়কা ইউনিয়নে। এ ইউনিয়নে ১৫ টি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সলঙ্গা থানা শাখার সভাপতি শ্রী ফনি ভুষণ পোদ্দার জানান, এ বছর সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি,সামাজিক দুরত্ব মেনে শারদীয় উৎসব সুষ্ঠ, সুন্দর ও সফল করতে সকলের সহযোগীতা কামনা করছি । তাই শারদীয় এ দুর্গা পুজার উৎসবকে সফল করতে তিনি সবার সহযোগীতা একান্ত ভাবে কামনা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com