শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৯-১০-২০২০ ০৪:৪৫ পূর্বাহ্ন |
এক শ্রেণীর অসাধু ঔষধ ব্যবসায়ীরা থানা সদর থেকে শুরু করে ৬ টি ইউনিয়নের গ্রামগঞ্জ,আনাচে- কানাচে ড্রাগ লাইসেন্স বিহীণ অবৈধ ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহল বলছে,এ সব ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক নীরবতা পালন করছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছে নিম্ন আয়ের সাধারন মানুষ। থানা সদর সহ ৬ টি ইউনিয়নে প্রায় শতাধীক ঔষধ বিক্রেতা প্রতিষ্ঠান থাকলেও বৈধ লাইসেন্সধারী বিক্রেতার সংখ্যা নগন্য। অনেকে বড় বড় ব্যানারে সাইন বোর্ড টাঙিয়ে দেদারছে ব্যবসা করছে। বিভিন্ন হাট বাজারের দোকান ঘুরে দেখা যায়,প্রায় দোকানেই ব্যানার সাইনবোর্ড দেখে মনে হয়,নিশ্চয়ই এখানে বড় ডাক্তার দ্বারা চিকিৎসা দেয়া হয়।
কিন্তু বেশীর ভাগ ফার্মেসীতে মালিক নিজেই ঔষধ বিক্রি করতে দেখা যায়। আবার কিছু কিছু ঘরে এলএমএমএফ নামধারী স্বল্প মেয়াদী ট্রেনিং এর সার্টিফিকেট দিয়ে নিজেদের বড় ডাক্তার বা এলাকার নামকরা ডাক্তার বলে পরিচয় দিয়ে এসব হাতুড়ে ডাক্তাররা নিজেরাই চিকিৎসা বনে যান।
এভাবে গ্রামের নিরীহ মানুষ জন ছোট খাট অসুখে অনেক সময় সুচিকিৎসা চিকিৎসা পাওয়ার আশায়,কখনও ভিজিটের ভয়ে রেজিষ্ট্রার ডাক্তারের কাছে না গিয়ে এসব হাতুড়ে ডাক্তারদের কাছে গিয়ে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে সাধারন জনগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com