সলঙ্গায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
২৯ এপ্রিল, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন

  

সলঙ্গায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৮-১০-২০২০ ১০:০৫ অপরাহ্ন
সলঙ্গায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় এক ভাড়াটিয়া গৃহবধুর মেয়ে,স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে শয়ন ঘরে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে,শনিবার ( ১৭ অক্টোবর) রাত ৮ টার দিকে।

জানা গেছে, বগুড়ার শেরপুর থানার বেলগাড়ী গ্রামের আ: সামাদের স্ত্রী লাকী বেগম দীর্ঘদিন ধরে সলঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিমে ভাড়াটিয়া হিসাবে থেকে বিভিন্ন জায়গায় গৃহিনীর কাজ করে আসছে।

তার মেয়ে একটি স্কুলে পড়াশোনা করত। ঘটনার দিন মায়ের সাথে অভিমান করে মেয়ে সাবিনা (১৪) সবার অজান্তে আত্মহত্যা করে। খবর পেয়ে রবিবার সকালে সলঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরত হাল রিপোর্ট করে লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

বিকেলে লাশটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করলে গ্রামের বাড়িতে দাফনের জন্য সন্ধ্যায় এ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৮-১০-২০২০ ১০:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 652 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com