শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১৮-১০-২০২০ ০৭:১০ অপরাহ্ন |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি তানভীর হোসেন খাঁন অভি প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com