শিরোনামঃ
দিলীপ গৌর ১৮-১০-২০২০ ০৬:৪০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২০ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, শাহজাদপুর সহকারি কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেন। আজ ১৮ অক্টোবর রোববার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে পোরজনা ও নরিনা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেন।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দায়িত্ব হলো জনগণ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কোন গুজবে কান দিবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কেউ বিশৃঙ্খলা করলে সাথে সাথে আপনারা আমাকে অবহিত করবেন। আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব। যে কোন মূল্যে ভোট সুষ্ঠু করতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন।
উক্ত কর্মশালায় ১৭ জন প্রিজাইডিং অফিসার, ১‘শ ৪৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ২‘শ ৯৪ জন পোলিং অফিসার উপস্থিত ছিলেন। মোট ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পোরজনা ইউপি চেয়ারম্যান পদে ও নরিনা ইউনিয়ন পরিষদের মেম্বর পদে আগামীকাল মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com