শিরোনামঃ
আব্দুল জলিল ১৮-১০-২০২০ ০৫:০০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ আগামী ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সম্ভাব্য প্রার্থীরা আসন্ন পূজা এবং নানা কারণে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনই একজন নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বরপ্রার্থী হিসেবে নিজেকে পরিচিতি করাতে নেমেছেন জনকল্যাণ কাজে। করছেন রাস্তা সংস্তার। তিনি হলেন রফিকুল ইসলাম। নাটুয়ারপাড়া ইউনিয়নের দক্ষিণ রেহাইশুড়িবেড় গ্রামের মৃত জুড়ান সরকারের পুত্র তিনি।সম্প্রতি সরকারি চাকুরি থেকে অবসর নিয়ে এলাকায় ছুটে এসেছেন জনসেবায় নিযুক্ত হতে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুর উপজেলার ৯ নং নাটুয়ারপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড(দক্ষিণ রেহাইশুড়িবেড়) হতে ইউপি সদস্য (মেম্বর) পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
দীর্ঘদিন যাবত বন্যায় ক্ষতিগ্রস্ত নাটুয়ারপাড়া হাইস্কুল সংলগ্ন রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী ব্যস্ততম এ রাস্তটি কেউই মেরামতের উদ্যোগ নেয়নি।
অবেশেষে রফিকুল ইসলাম ব্যক্তি উদ্যোগে রবিবার (১৮ই অক্টোবর) সকাল থেকে শুরু করেন রাস্তা সংস্কারের কাজ।
সরোজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের অনুপযোগী রাস্তাটির সংস্কার কাজ শুরু হওয়ায় সাধারণ জনমনে বইছে স্বস্তির নিঃশ্বাস।
আলাবক্স নামের সত্তরোর্ধ এক বৃদ্ধ ওই রাস্তায় প্রতিদিন চলাচল করেন। এ রাস্তায় চলতে গিয়ে একবার তিনি পড়েও গিয়েছিলেন। আজ বাড়ি থেকে বের হয়েই রাস্তার কাজ হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন এরকম জনপ্রতিনিধিই দরকার।
রফিকুল ইসলাম বলেন, “ আমি জনগণের সেবক হতেই মেম্বর পদে নির্বাচন করবো। ইনশা আল্লাহ জয়ী হলে নিজেকে নিয়োজিত রাখবো জনহিতকর কাজে। আর আজকে নিজ দায়িত্ববোধ থেকেই রাস্তা সংস্কারের কাজ করছি। ,আমার নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো আছে তা চিহ্নিত করে জনগণকে সাথে নিয়ে সমাধানের চেষ্টা করছি। জনগণ কতটা ভালোবাসা আমাকে দিবে তা জানিনা, তবে আমার পক্ষ থেকে জনগণের জন্য শতভাগ ভালোবাসা থাকবে।#
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com