কাজিপুরে নৌকাসহ দুই চোর আটক
০৯ মে, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

  

কাজিপুরে নৌকাসহ দুই চোর আটক

আব্দুল জলিল
১৮-১০-২০২০ ০৪:০৩ অপরাহ্ন
কাজিপুরে নৌকাসহ দুই চোর আটক

স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ নৌকাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুল হালিম (৩২) ও কাজিপুর উপজেলার দক্ষিন ছালাল গ্রামের ফজলুল হকের পুত্র কাওছার আলী (৩০)।

 থানা ও স্থানীয়সূত্রে জানা গেছে,  শনিবার (১৭ অক্টোবর) রাতে কাজিপুরের জোড়গাছা গ্রামের যমুনার ঘাট থেকে আটককৃত দুইজন মন্টু মিয়ার একটি শ্যালো ইঞ্চিনচালিত নৌকা  নিয়ে সিরাজগঞ্জ সদরের দিকে রওনা দেয়। নৌকাটি ভুলক্রমে সিরাজগঞ্জ সদরের হাড়িভাঙ্গা এলাকাা চরে গিয়ে আটকে যায়।  সেখানে মাছ শিকার করতে থাকা লোকজন ওই দুইজনের দিকে এগিয়ে গেলে তারা দৌঁড়ে পালাতে চেষ্টা করে।

এসময় লোকজনের সন্দেহ হলে ধাওয়া দিয়ে ওই দুইজনকে ধরে বেধে রাখে। রবিবার (১৮ অক্টোবর) সকালে খোঁজ পেয়ে কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মালী তাদের উদ্ধার করে নিয়ে আসেন। এই ঘটনায় নৌকার মালিক জোরগাছা গ্রামের মন্টু মিয়া বাদী হয়ে মামলা করেছেন বলে জানান কাজিপুর  থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার।


আব্দুল জলিল ১৮-১০-২০২০ ০৪:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 306 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com