শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-১০-২০২০ ০৩:০৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে শেখ রাসেলের ৫৭তম জম্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশ- কিশোর পরিষদের আয়োজনে রোববার (১৮ অক্টোবর) দুপুরে তাড়াশ আওয়ামীলীগ দলীয় অফিসে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারন সম্পাদক শামিম আহমেদ আকাশ, তাড়াশ পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক জাহিদ হাসান সোহাগ প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com