শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৮-১০-২০২০ ০২:৪২ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : শনিবার ( ১৭ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যাত্রা পথে সলঙ্গার দবিরগঞ্জ বাজারে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা আ.লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ- ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সম্পাদক আতাউর রহমান লাভু, সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদা, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, ইউনিয়ন আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন মল্লিক,সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ অনেকে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com