শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-১০-২০২০ ১০:৪২ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উত্তর খাষকাউলিয়া ঈদগা মাঠ সংলগ্ন স্বেচ্ছা শ্রমে রাস্তা মেরামত করা হয়েছে। আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমানের প্রচেষ্টায় ইউনিয়নটির সামাজিক ভ্যান শ্রমিক উদ্যোগে স্বেচ্ছায় এ রাস্তা মেরামত করা হয়েছে। জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাষকাউলিয়া ঈদগা মাঠ হইতে চর জাজুরিয়া পর্যন্ত আধা কিলোমিটার কাচা রাস্তায় মেরামত করে একদল স্বেচ্ছাসেবক।
আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব জানায়, ‘রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত ও মানুষের চলাফেরা। বর্ষার সময় রাস্তাটি ভেঙ্গে যায় মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তাই আমরা মিলে এই রাস্তাটি মেরামতের উদ্যোগ নেই। রাস্তা মেরামতের জন্য সরকারের কাছে সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি। উত্তর খাষকাউলিয়া রাস্তাটি উদ্যোগককে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com