ঢাকার ২৪ নং ওয়ার্ডে জয় এর নির্বাচনি মত বিনিময়
০৭ নভেম্বর, ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন

  

ঢাকার ২৪ নং ওয়ার্ডে জয় এর নির্বাচনি মত বিনিময়

আব্দুল জলিল
১৮-১০-২০২০ ০৯:৩৯ পূর্বাহ্ন
ঢাকার ২৪ নং ওয়ার্ডে জয় এর নির্বাচনি মত বিনিময়

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকার ২৪ নং ওয়ার্ডে এমপি প্রার্থী জয়  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জুয়েল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফি।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, “পিতার অসমাপ্ত কাজগুলো সমাধানের লক্ষ্যে জননেত্রি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। ইনশা আল্লাহ নির্বাচনে নৌকায় স্মরণকালের সেরা ভোট পড়বে বলে আশা করছি। আর জয়ী হয়ে অবশ্যই কাজিপুরের মানুষের পাশে সব সময় থাকবো। যে সদস্যাগুলো এখন চলমান রয়েছে তার সমাধানে সবাইকে নিয়ে  কাজ করে যাবো।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, সাবেক এ,জি,এস আব্দুর রউফ সরকার পরান , মজনু মিয়া, আরিফুল ইসলাম,  এসএম আবু ওয়াহাব, আব্দুল মালেক, হেলাল উদ্দিন প্রমূখ।


আব্দুল জলিল ১৮-১০-২০২০ ০৯:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 253 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com