শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৭-১০-২০২০ ০৯:৪২ অপরাহ্ন |
একটু বৃষ্টি হলেই সলঙ্গা থানা পুলিশের একমাত্র প্রবেশ পথ পানিতে একাকার হয়ে যায়।রাস্তার মাঝে খানাখন্দে এমন অবস্থার সৃষ্টি হয়েছে,যেন মরণ ফাঁদ। তাড়াশ টু সলঙ্গা আর নিমগাছী টু সলঙ্গা রাস্তার সংযোগ স্থল এবং সলঙ্গা থানা পুলিশের একমাত্র প্রবেশ পথ এ রাস্তা।
রাস্তাটির চারদিকে স্কুল,কলেজ,মাদ্রাসা,ব্যাংক,বীমা, হাসপাতাল, এনজিও প্রতিষ্ঠান সহ অসংখ্য ব্যবসায়ী দোকানপাট। জেলা সদর সিরাজগঞ্জ যাবারও একমাত্র পথ এটি। শুধু তাই নয়,থানা জামে মসজিদে প্রতি ওয়াক্তে নামাজে শত শত মুসুল্লীর কাঁদা পানি ভেঙ্গে প্রতিনিয়ত নামাজ আদায় করতে হয়।
সামান্য ১০০ -১৫০ ফুট রাস্তার বেহাল দশায় এভাবে হাজার হাজার জনগন দিনরাত কাঁদার মধ্য দিয়ে সীমাহীন কষ্টে যাতায়াত করলেও সরকার দলের নেতাকর্মী বা কর্তা ব্যক্তিদের যেন মাথা ব্যথাই নেই।
ভুক্তভোগীরা বলছে রাস্তাটি এভাবে অভিভাবক শুন্য পড়ে থাকলে জনগনের এ ভোগান্তির শেষ কোথায়? তাই এমন অবস্থার উত্তোরনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী পদক্ষেপ নিবেন বলে ভুক্তভোগীরা দাবী জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com