শিরোনামঃ
দিলীপ গৌর ১৭-১০-২০২০ ০৭:৩৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরও মন্ত্রী পরিষদের উপস্থাপনের দাবীতে আজ ১৭ অক্টোবর শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে শাহজাদপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর সরকারি কলেজের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, শাহানাজ পারভীন, আছিয়া খাতুন, আব্দুর রহমান, আশিকুজ্জামান, ফিরোজা বেগম, নান্নু মিয়া, শামসুল হক, ছানোয়ার হোসেন, নীল কমল ঘোষ, স্বপন আলী, আব্দুল রকিব প্রমুখ। বক্তারা বলেন, সরকারি কলেজের কর্মচারীরা ২০ থেকে ২৫ বছর ধরে নাম মাত্র মজুরিতে কাজ করে আসছেন।
নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনতে জোর দাবি জানান বক্তারা। তারা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও শিক্ষাখাতের কর্মচারীরা অধিকার থেকে বঞ্চিত।
যে কর্মচারীদের জন্য বঙ্গবন্ধু নিজেও ঢাকা বিশ্ব বিদ্যালয়ে আন্দোলন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমাদের যোগদানের তারিখ হতে চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করতে হবে, স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান করতে হবে, বয়সের কোন উর্দ্ধসীমা থাকবে না।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com