শাহজাদপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুুলিশিং সমাবেশ
০১ মে, ২০২৬ ০৪:০৩ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুুলিশিং সমাবেশ

দিলীপ গৌর
১৭-১০-২০২০ ০৭:১৭ অপরাহ্ন
শাহজাদপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুুলিশিং সমাবেশ

শাহজাদপুর প্রতিনিধি: নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ উপলক্ষে আজ ১৭ অক্টোবর শনিবার শাহজাদপুর থানা পুলিশ পৌর এলাকায় এক র‌্যালি বের করে। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাব সংলগ্ন টাউন ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, মহিলা কাউন্সিলর সিলভি পারভীন মিঠু, কাউন্সিলর জামান উদ্দিন, শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামিমা নাহার, স্কুল ছাত্রী সাদিয়া আফরিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ওসি (অপারেশন) আসলাম আলী।  মতবিনিময় সভায় বলেন, আমরা নারীদের মুল্যায়ন করতে পারিনি। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ হচ্ছে। মানুষ রুপি কিছু জানোয়ার দেশকে অস্থিতিশীল করার জন্য এ ঘটনা ঘটাচ্ছে। তাই এদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

পুলিশের একার পক্ষে এটা প্রতিরোধ করা সম্ভব নয়। তাই আমরা এ মতবিনিময় সভার আয়োজন করেছি। আপনারা সতর্ক  থাকবেন, এছাড়াও ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন। আমরা আপনাদের পাশে আছি, থাকব। প্রয়োজনের ৯৯৯ নাম্বারে কল করুন।
 

 

 


দিলীপ গৌর ১৭-১০-২০২০ ০৭:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 407 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com