শাহজাদপুরে ক্ষতিকর রং দিয়ে ভেজাল ঘি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা
০১ মে, ২০২৬ ০৫:১৯ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ক্ষতিকর রং দিয়ে ভেজাল ঘি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

দিলীপ গৌর
১৭-১০-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন
শাহজাদপুরে ক্ষতিকর রং দিয়ে ভেজাল ঘি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা পোরজনা গ্রামে ভেজাল ঘি তৈরিতে ক্ষতিকারক রং ও ক্ষতিকারক উপাদান মেশানোর দায়ে পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপান সংবাদদের ভিত্তিতে আজ ১৭ অক্টোবর শনিবার ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেন শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে প্রদীপ ঘোষের বাড়ীতে অভিযান চালায়।

এ সময় ঘি‘তে বিভিন্ন ক্ষতিকারক রং পাওয়া যায়। এ সময় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ৫টি ড্রাম থেকে ঘি এর নমুনা সংগ্রহ করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন জানান, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় অভিযুক্তকে খাদ্যে ক্ষতিকর রং মিশ্রণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংগ্রহ করা নমুনা গুলোর মান যাচাইয়ের জন্য বিএসটিআই কার্যালয়ে পাঠানো হবে।


দিলীপ গৌর ১৭-১০-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 337 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com