শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৭-১০-২০২০ ০৫:১৯ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারে ঢাকা-বগুড়া মহাসড়কের উপর নির্মিত দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজটি ব্যবহার না করে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে সাধারণ মানুষ। এতে বড় ধরণের দুর্ঘটনাসহ প্রাণহাণির আশংকা করছেন স্থানীয় সচেতন মহল। ব্যবসা বহুল পাঁচলিয়া বাজারসহ মহাসড়কের দু’পাশে ছোট বড় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকার গুরুত্ব অনেক বেড়ে গেছে।
এলাকার ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, পথচারী ও স্কুল চলাকালীন সময়ে পার্শ্ববর্তী স্কুলের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত এ মহাসড়ক পার হচ্ছে। ২০১৭ সালের প্রথম দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটলে সমগ্র এলাকা ফুসে ওঠে। এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
এক পর্যায়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ফুট ওভার ব্রিজ নির্মাণের ঘোষনা হয়। ২০১৮ সালে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ফুট ওভার ব্রিজ নির্মাণ হয় এবং মে মাসে আনুষ্ঠানিক ভাবে এটি উদ্বোধন করা হয়। কিন্তু মহাসড়কের উপর নির্মিত দৃষ্টি নন্দন ফুট ওভার ব্রিজটি কোন পথচারি ব্যবহার করছে না। ফলে ওভার ব্রিজটি বর্তমানে কোন কাজেই আসছে না। ওভার ব্রিজ ব্যবহার না করেই প্রতিদিন শত শত মানুষ পায়ে হেঁটে, দৌঁড়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে।
বিশেষ করে সপ্তাহের শুক্র ও মঙ্গলবার পাচলিয়া হাটবার হওয়ায় অসংখ্য হাটুরে ফুট ওভার ব্রীজ ব্যবহার না করে মহাসড়কের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে অহরহ পার হচ্ছে। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার বাস,ট্রাক, প্রাইভেট যানবাহন চলাচল করে দ্রুত গতিতে। ফলে যে কোন সময় বড় ধরনের প্রাণহানির আশংকা করছেন স্থানীয় সচেতন মহল। এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ প্রশাসনের উদ্যোগী হয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং ফুট ওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য জোর দাবী সচেতন জানিয়েছেন সচেতন মহল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com