উল্লাপাড়ার বড়হর নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
২৫ এপ্রিল, ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন

  

উল্লাপাড়ার বড়হর নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-১০-২০২০ ০৩:৩২ অপরাহ্ন
উল্লাপাড়ার বড়হর নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ নং বড়হর বিট পুলিশিং এর আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগান কে সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে বোয়ালিয়া বাজারে বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিট পুলিশিং কর্মকর্তা উপ-পরিদর্শক রিপন কুমার শাহা,পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,বড়হর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া বসরি,হিরম্ব কুমার সাহা সাবেক ইউপি সদস্য, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না ইসলাম তন্নি, একাদশ শ্রেণীর শিক্ষার্থী খাদিজাতুল কোবরা।

অনুষ্ঠানে ১০ নং বড়হর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক রিপন কুমার সাহা তার বক্তব্যে বলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ নারী নির্যাতন,ধর্ষণ এবং নারী নিরাপত্তা নিশ্চিত কারণে, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছে। এছাড়াও মডেল থানা পুলিশ নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ২৪ ঘণ্টা আইনি সেবা দিয়ে যাচ্ছে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-১০-২০২০ ০৩:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 479 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com