শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-১০-২০২০ ০১:৪২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজিত কর্মকারের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল লতিফ বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন সহ আওয়ামীলীগের নেতা ও কর্মীরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com