শিরোনামঃ
দিলীপ গৌর ১৭-১০-২০২০ ১১:৩২ পূর্বাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জিগারবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকলিমা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত আকলিমা বেগম জিগারবাড়িয়া গ্রামের লবু সরকারের স্ত্রী বলে জানা গেছে। গতকাল ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে টিউবওয়লে পানি আনতে গিয়ে পার্শ¦বর্তী একটি পরিত্যক্ত টিনের ঘরের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যায়।
মমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরিবারের সদস্যরা জানান, ঘরের ভিতরে বৈদ্যুতিক তারের সংযোগ ছিড়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ ঘটনায় পার্শ্ববর্তী মনিরের স্ত্রী রেখা বেগম (৪০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com