সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ২৪ জেলেকে ১ বছরের কারাদণ্ড
২৭ এপ্রিল, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

  

সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ২৪ জেলেকে ১ বছরের কারাদণ্ড

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৭-১০-২০২০ ১০:১৮ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ২৪ জেলেকে ১ বছরের কারাদণ্ড

আব্দুল লতিফঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ২৪ জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫(ক) ধারায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতভর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন।

সাজা প্রাপ্ত আসামিরা হলেন উমারপুর ইউনিয়নের শৈলজানা গ্রামের মোঃ বাদশা (৪২), পিতা, মৃত রহম উদ্দিন। মোঃ আব্দুল মতিন (৫৫), পিতা মোঃ আজাহার আলী। মোঃ মাঈন উদ্দিন (৩০), পিতা আব্দুল লতিফ। দত্তকান্দি গ্রামের শাহাদাত হোসেন (৪০) পিতা মৃত জায়েদ আলী শেখ, মোঃ হাসান (২০) পিতা মৃত ফকির চান। মোঃ আলম (২৫) পিতা মৃত শহিদ আলী। মোঃ ছালাম (২৪), পিতা শাহাজাহান সেখ মোঃ রুবেল (২৮) পিতা মৃত হুরমুজ আলী। মোঃ লাল চান পিতা রায়হান মোঃ হাসান (২১) পিতা আঃ হামিদ। বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের মোঃ বাবুল মিয়া (৫০) পিতা মৃত নুরুজ্জামান। মোঃ মোখলেছুুর রহমান (৪০) পিতা মৃত মধু শেখ। সোনামিয়া (৫০) পিতা মৃত আবু বক্কার মিয়া। মোঃ আলমগীর হোসেন (৩৬) পিতা হাহাম মোল্ল্যা। চরবিনানুই গ্রামের মোঃ ইসমাইল (২২) পিতা শহিদুল ইসলাম। মোঃ শাহ আলম (২০), আব্দুর করিম। মোঃ সাইদি (২২), পিতা মোঃ গাজী আয়নাল ঘুশুরিয়া গ্রামের নাছির (১৮), পিতা আঃ রহমান। হিজুলিয়া গ্রামের মোঃ ইসমাইল (২২) পিতা মোঃ সাত্তার। চৌবাড়ীয়া গ্রামের মোয়াজ্জেম আলী (৪২) পিতা আবুবক্কার, মোঃ সেরাজুল (৪০), পিতা রহম আলী। খাষপুখুরিয়া ইউনিয়নের খাষপুখুরিয়া গ্রামের মোঃ আমিরুল ইসলাম (২৮), পিতা মোঃ আবু হানিফ।

মোঃ আব্দুল মালেক (৫০) পিতা সোনা মিয়া। খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী জোতপাড়া গ্রামের মোঃ শফিকুল (৩০), পিতা আক্কাশ মোল্লা। । এ সময় ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ১০ কেজি মাছ খাষকাউলিয়া খারিজিয়া সিদ্দিকীয়া এতিম খানায় বিতরন করা হয়।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৭-১০-২০২০ ১০:১৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1508 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com