সলঙ্গার ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৬-১০-২০২০ ০৮:১১ অপরাহ্ন
|
|
সলঙ্গার ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গায় ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। সে সলঙ্গা থানার চৈত্রহাটি (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত জাফর আলী খাঁর ছেলে রমজান আলী ( ৫০)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর দক্ষিণ পাড়া মহল্লায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৬-১০-২০২০ ০৮:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 500 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ