উল্লাপাড়ায় মারা গেছেন সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ
২৫ এপ্রিল, ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় মারা গেছেন সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-১০-২০২০ ০৬:২২ অপরাহ্ন
উল্লাপাড়ায় মারা গেছেন সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ার সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ সরকার (৬৫) শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)।

তিনি বেশকিছুদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ বহুস্বজন রেখে গেছেন। নুর মোহাম্মদ প্রায় ৪ দশক ধরে সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি উল্লাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি বিভিন্ন সময়ে দৈনিক ভোরের কাগজ, ভোরের পাতা, খোলা কাগজ এবং কলম সৈনিক পত্রিকায় উল্লাপাড়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে উল্লাপাড়া গণমাধ্যম কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীন জয় শোক প্রকাশ করেছেন। পরিবার সূত্রে জানা যায়, রাত ৯ টায় উল্লাপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হবে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-১০-২০২০ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 410 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com