উল্লাপাড়া পৌর মেয়রের মোটরসাইকেল শোভাযাত্রা
২৫ এপ্রিল, ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন

  

উল্লাপাড়া পৌর মেয়রের মোটরসাইকেল শোভাযাত্রা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৬-১০-২০২০ ০৬:১৭ অপরাহ্ন
উল্লাপাড়া পৌর মেয়রের মোটরসাইকেল শোভাযাত্রা
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মেয়র ও পৌর আঃলীগের সভাপতি এসএম নজরুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পৌর নির্বাচন কে সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পৌর বাসটার্মিনালে মোটরসাইকেলে ২ হাজার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের নির্বাচনী এলাকায় স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনী প্রচারণা করেন । এসময় পৌর মেয়র এসএম নজরুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রাকালে পৌরসভার বিভিন্ন মহল্লার জনসাধারণের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় তিনি বলেন আগামী পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে, পৌরসভার জনসাধারণ কে সাথে নিয়েই বিজয় সুনিশ্চিত করব। তিনি আরো জানান বিগত দিনে উল্লাপাড়া পৌরসভায় দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে, তা আগামীতে দ্বিগুণ করা হবে। তিনি আরো জানান পৌরবাসীর সুবিধার্থে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। পৌর নাগরিকদের সকল সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৬-১০-২০২০ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1122 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com