শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-১০-২০২০ ০১:০৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে তিনশত পিচ ইয়াবাসহ রেজাউল করিম (৪০) নামের এক মাদক ব্যসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামপুর (দেবীপুর পশ্চিমপাড়া) গ্রামের মৃত তাজু প্রামানিকের ছেলে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাবের একটি দল তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামপুর (দেবীপুর) গ্রামে চাকরৌহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ২টি সিম উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। র্যাব আরো জানায়, এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com